কত দিন পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাসের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি
টমাসের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি

ক্যারিয়ারের শেষ দিকে এসে মহেন্দ্র সিং ধোনি ফিরে যাচ্ছেন শুরুর দিনগুলোয়—যেন বৃত্ত পূরণ করে চলেছেন ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক। কদিন আগে ঝাড়খন্ডের হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে ট্রেনে চড়ে কলকাতায় গেছেন। ১৩ বছর পর ট্রেনে উঠে তাঁর আপ্লুত হওয়ার গল্প জেনেছেন সবাই। কলকাতায় বিজয় হাজারে ট্রফির ম্যাচ শেষে আরেকবার স্মৃতিকাতর হওয়ার মতো ঘটনা ঘটেছে ধোনির। সেখানে বহুদিন পর তাঁর সঙ্গে দেখা হয়েছে খড়্গপুর রেলস্টেশনের চা-দোকানি টমাসের সঙ্গে।
আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে খড়্গপুর রেলস্টেশনে টিটিই হিসেবে চাকরি করার সময় প্রায় প্রতিদিনই ধোনি আড্ডা দিতেন টমাসের দোকানে। কদিন আগে ‘মাহি’র সঙ্গে দেখা করতে টমাস চলে এসেছেন কলকাতায়। ইডেন গার্ডেনের বাইরে অপেক্ষারত টমাসকে দেখেই চিনেছেন ধোনি। তাঁকে জড়িয়ে ধরেছেন হাসিমুখে। ওই দিন সন্ধ্যায় টমাসকে নিয়ে ডিনারও করেছেন ভারতের সাবেক অধিনায়ক। ইন্ডিয়া টুডে।