কতদূর যাবে বাংলাদেশের যুবারা
প্রথম দুই ম্যাচে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আজ তৃতীয় ম্যাচে সম্ভবত ভালো একটা পরীক্ষাই দিতে হচ্ছে যুব দলকে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারিয়ে করেছে ১৭৫ রান। ৪২ ওভার শেষে এই সংগ্রহটা খুব বেশি না হলেও শুরুর বিপর্যয়ের তুলনায় বেশ ভালো। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের এই ম্যাচে পর্যায়ে ৮৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকেরা।
পঞ্চম উইকেট জুটিতে শফিউল হায়াৎ ও সাইফ হাসান দুর্দান্ত খেলছেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই দুই ব্যাটসম্যান করেছেন ৮৭ রান। সাইফ আপরাজিত আছেন ৬৯ রানে। শফিউলের ৬১ রানের ইনিংসটির অপমৃত্যু হয়েছে রানআউটে।
এই মুহূর্তে ১০টি চারে, ১২৪ বলে ৬৯ রানে অপরাজিত সাইফ নিজের ইনিংসটি কত দূর টেনে নিয়ে যেতে পারেন, তার ওপরই এই আসলে নির্ভর করছে বাংলাদেশের চূড়ান্ত সংগ্রহ।