কথামালা
আমাদের হারানোর কিছু নেই। চাপ তো সব অস্ট্রেলিয়ার ওপর।
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকেই ফেবারিট বলছেন প্রতিপক্ষ পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক
সম্ভবত ডেথ ওভারে সে-ই বিশ্বের সেরা বোলার৷
শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলা
হয়তো আমি পক্ষপাতিত্ব করছি, কিন্তু নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে৷
কোয়ার্টার ফাইনালে নিজের দলকে নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা
আমি জানি তোমরা পারবে। শুধু ডি ভিলিয়ার্সের দিকে একটু নজর রেখো।
শেষ আটে প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে খেলোয়াড়দের সতর্ক থাকতে বললেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে
ওরা দারুণ খেলেছে এবং যোগ্যতা দিয়েই শেষ আটে এসেছে।
এই বিশ্বকাপে এশিয়ার দলগুলোকে নিয়ে সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম
যখন আমরা এ ধরনের টুর্নামেন্টে এই পর্যায়ে আসি, প্রশ্নটা শুনতে হয়।
চোকার তকমা নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো
এত রান হচ্ছে, সব ম্যাচই আমার কাছে একতরফা মনে হচ্ছে।
ব্যাটসম্যানদের একতরফা দাপটে বিশ্বকাপ খুব একটা উপভোগ করছেন না সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়