কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছর আগে এই দিনে (১৭ মার্চ) আমরা বিশ্বকাপ জিতেছিলাম। আশা করছি এবার নির্বাচক হিসেবে জিতব।

 সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার সনাৎ জয়সুরিয়ার স্বপ্নটা ছাড়িয়ে কোয়ার্টার ফাইনাল

সবাই জানে গেইল কী করতে পারে৷‌ যেদিন খেলবে, প্রতিপক্ষকে উড়িয়ে দেবে৷‌

কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন

লক্ষ্যের খুব কাছাকাছি এসে পড়েছি আমরা। আর মাত্র তিনটি ম্যাচ।

আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ গ্রেগ ব্লিউয়েট

শুধু এটুকু বলতে পারি, কাল (আজ) আমরা চোক করব না।

চোকার অপবাদ ঝেড়ে ফেলতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স

২০০৭-এর ভুল ২০১৫ সালে এসে করবে না ভারত

বাংলাদেশের কাছে ভারত হারবে না বলেই মনে করেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী

আমাদের কাছে সিডনি, মেলবোর্নে খেলা আর দেশের মাঠে খেলা একই কথা।

সিডনিতে অনেক শ্রীলঙ্কান সমর্থক থাকবেন বলে আশাবাদী অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস

শুক্রবারের ম্যাচটার অপেক্ষায়। অ্যাডিলেডে সবাইকে আমন্ত্রণ।

পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার