কথামালা
ভারত সীমারেখা লঙ্ঘন করবে না, আবার পাল্টা জবাবেও পিছপা হবে না
অস্ট্রেলীয়দের সম্ভাব্য স্লেজিংয়ের জবাব দিতে যা ভাবছেন রোহিত শর্মা
তার (ডেল স্টেইন) কথা ভেবে আমার দুঃখ লাগছে, দক্ষিণ আফ্রিকার অনেকের জন্যও আমি দুঃখিত
স্টেইন ও প্রোটিয়াদের সমবেদনা জানিয়ে গ্রান্ট এলিয়ট
আমরা প্রতিটি ম্যাচ জিতেছি, লোকে এখন আমাদের ফেবারিট ভাবছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে বিরাট কোহলি
আমরা খুবই বিস্মিত এবং হতাশ, কারণ আমাদের মোট রানের সঙ্গে মাত্র ১৬ রান যোগ করা হয়েছে
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি নিয়ে প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো
প্রথম ১৫ ওভারে যে দল ভালো ব্যাটিং-বোলিং করবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি।
সিডনির সেমিফাইনাল নিয়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন
ভারতকে ঝামেলায় ফেলে দেবে আমাদের ফাস্ট বোলাররা৷
গতির ঝড়েই ভারত ভুগবে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়া পেসার ব্রেট লি
এ ম্যাচে স্লেজিং চলবে, ঠাট্টা-রসিকতাও চলবে
অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের কথাই বলে মাঠে আজ কথার ঝাঁজ চলবে
বিস্ময়কর ক্রিকেট খেলে বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য নিউজিল্যান্ডকে ধন্যবাদ
ফাইনালে ওঠায় নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন শচীন টেন্ডুলকার