কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা এখনো নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি
বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক

সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক করব ২০১৯ বিশ্বকাপে খেলব কি না
ওয়ানডে থেকে অবসর প্রসঙ্গে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

রোববারও একটা সেঞ্চুরি পেলে ভালোই হয়
বিশ্বকাপের ফাইনালেও বড় একটা ইনিংস খেলতে চান স্টিভেন স্মিথ

আমার মন বলছে নিউজিল্যান্ড, মস্তিষ্ক বলছে অস্ট্রেলিয়া
ফাইনাল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের ভবিষ্যদ্বাণী

এ রকম একটা দলকে এভাবে হারাতে পারা দুর্দান্ত
সেমিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পর সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পি

ভারত হারলেও মাথা উঁচু করেই বিদায় নিতে পারছে
বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে হতাশ নন ভারতের সাবেক ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ

সেমিফাইনালে তারা যেসব বড় বড় শট খেলেছে, এমসিজিতে তার চার-তৃতীয়াংশ পথ পেরোতেই ক্যাচ হতো
ফাইনালে এমসিজিতে নিউজিল্যান্ডের ব্যাটিং সম্পর্কে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন