কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান তাহির
ইমরান তাহির

আমি আসলেই অনেক খুশি, এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে খেলি, বিপক্ষে নয়
সতীর্থকে নিয়ে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির

আমি তো খেলার কোনো সম্ভাবনা দেখছি না
সহযোগী দেশগুলোর সঙ্গে আরও ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

আমরা অনেক তথ্য পেয়েছি। এখন শুধু সেগুলো কাজে লাগানোর পালা
কোচ ডেভ হোয়াটমোরের কাছ থেকে পাকিস্তান নিয়ে তথ্য পেয়েছেন বলে জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা

সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো কখনো হাল ছেড়ে না দেওয়া
দুই ম্যাচ হারের পর ১৯৯২ বিশ্বকাপ থেকে প্রেরণা নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক

শেষ দুই ডেলিভারির সময় কিন্তু ভয়ই পেয়েছিলাম
মিচেল স্টার্কের দুই বল সামলানোর সময় স্নায়ুচাপের কথা স্বীকার করলেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট

আমরা খুবই বাজে খেলেছি

নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক

কেন ওকে সবাই এবি বলে ডাকবে? ওকে এ, বি, সি, ডি, ই থেকে জেড সব বলা উচিত
এবি ডি ভিলিয়ার্সের প্রশংসায় ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার