কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা হবে কি না কে জানে! আমি তো আর আবহাওয়াবিদ নই।
টর্নেডোতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ না হওয়ার আশঙ্কা নিয়ে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান

আমি নিজে তো এমন ভাবছিই না, দলেরও কেউ ভাবছে না
অস্ট্রেলিয়া ম্যাচে ১ পয়েন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনায় খুশি নন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

অস্ট্রেলিয়ার এই বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলার খুব ইচ্ছা আমার। ওদের খেলে আমি নিজের অবস্থানটাও বুঝতে চাই।
বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল খুব করে চাইছেন টর্নেডোতে যেন পণ্ড না হয় ব্রিসবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি

কঠিন সময় টেকে না, কঠিন মানুষেরাই টেকে
এউইন মরগানের রানখরা নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম

আমার মনে হয় ইংল্যান্ড ক্রিকেট দলের আবহাওয়া স্বাস্থ্যকর নয়
এউইন মরগানের রানখরার কারণ অনুধাবন করছেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার কাইল ম্যাককালান

অন্তত তিনি তো নামের কঠিন অংশটাই সঠিক বলেছেন
নিজের নামের ভুল উচ্চারণটা সহজভাবেই নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান

খুব করে চাইছি এবারই অপেক্ষাটা শেষ হোক
দক্ষিণ আফ্রিকার কাছেই বিশ্বকাপটা দেখতে চান সাবেক ক্রিকেটার ও কোচ গ্যারি কারস্টেন

আমি জানি, এ রকম পরিস্থিতিতে কেমন লাগে
ওয়েস্ট ইন্ডিজের তরুণ অধিনায়ক জেসন হোল্ডারের পাশেই আছেন সতীর্থ ড্যারেন স্যামি

রায়না, রোহিত, ধোনি, রাহানেকে নিয়েও আমাদের চিন্তা আছে
শুধু বিরাট কোহলিকেই হুমকি মনে করেন না দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো

বিশ্বকাপে এর চেয়ে দুর্বল পাকিস্তান দল দেখেছি বলে মনে হয় না
পাকিস্তান দলকে নিয়ে পাকিস্তানি ব্যাটিং কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ

এটা পাকিস্তান দলকে নিয়ে একটা ষড়যন্ত্র
পাকিস্তান দলে গৃহবিবাদের অভিযোগ নিয়ে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ