কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা আমাদের ২০০৭-এ হারিয়েছে। এশিয়া কাপে টেন্ডুলকার সেঞ্চুরি করার পরও হারিয়েছে।

বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিতে চান না ভারতীয় ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রী

এভাবেই তো জিততে হয়।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ে দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের

আমি দক্ষিণ আফ্রিকা থেকে সবকিছুই পেয়েছি, আমি দেশটাকে কিছু ফিরিয়ে দিতে চাই।

প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে ম্যাচসেরা ইমরান তাহির

বিশ্বকাপের বাকি দলগুলো সাবধান!

দক্ষিণ আফ্রিকার জয়ের পর ম্যাথু হেইডেন

ও কোনো কিছুর বিনিময়েই এমন একটা ম্যাচ মিস করতে চাইবে না।

কোয়ার্টার ফাইনালে চোটগ্রস্ত ক্রিস গেইলকে পাওয়ার আশায় ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামি

অনেক শুভকামনা। রঙিন পোশাকে তোমাদের দুজনকে অনেক মিস করব।

দুই শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা ও জয়াবর্ধনের বিদায়ে শচীন টেন্ডুলকার

তোমাদের বিপক্ষে খেলা এবং তোমাদের খেলতে দেখা, দুটোই আনন্দদায়ক ছিল।

সাঙ্গা-জয়ার বিদায়ে শুভকামনা সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের