কপিল দেবের টাকার দরকার নেই, বাকিদের আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব ও শোয়েব আখতার। ছবি: টুইটার
কপিল দেব ও শোয়েব আখতার। ছবি: টুইটার

করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করার কথা বলেছিলেন শোয়েব আখতার। শুধু টিভির জন্য এই সিরিজ আয়োজন করে যে অর্থ পাওয়া যাবে তা দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার। কিন্তু তাঁর এই পরিকল্পনা ভালো লাগেনি কপিল দেবের। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বলেছেন, আমাদের অর্থের প্রয়োজন নেই।

সংবাদমাধ্যমকে কিংবদন্তি এ অলরাউন্ডার বলেছেন, ‘সে (শোয়েব আখতার) এমন কিছু বলতেই পারে। তবে আমাদের টাকা তোলার দরকার নেই। যথেষ্টই আছে। অবস্থা খুব দ্রুত ভালো হবে না। এর মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন করা মানে খেলোয়াড়দের ঝুঁকির মধ্যে ফেলা। এই ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। তিনটি ম্যাচ থেকে আর কত অর্থই বা তোলা যায়। আমার মতে, আগামী পাঁচ-ছয় মাসে ক্রিকেট নিয়ে ভাবার কোনো সুযোগ নেই।’

কপিলের এই মন্তব্যের জবাব দিয়েছেন শোয়েব। ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’কে তিনি বলেন, ‘আমি কী বলেছি তা কপিল ভাই বুঝতে পেরেছে বলে মনে করি না। সবাই অর্থনৈতিক ফাঁদে পড়তে যাচ্ছে। এখন সময়টা তাই সবাই মিলে মাথা খাটিয়ে অর্থ উপার্জনের। কপিল ভাইয়ের হয়তো টাকার দরকার নেই, অবশ্যই দরকার নেই। কিন্তু বাকিদের প্রয়োজন আছে। আমার মনে হয়, এই প্রস্তাবটা নিয়ে সবাই দ্রুত ভাববে।’