কবে ফিরবেন অসুস্থ লেম্যান?

আট দিন আগে ব্রিসবেন ছাড়ার সময় ড্যারেন লেম্যান নিশ্চয়ই অনেক দিনের জন্য বিদায় বলে দিয়েছিলেন শৈশবের শহরকে। ভারত সিরিজের পর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফর, এর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ—সামনে একটা ঠাসা সূচি। অথচ সেই লেম্যানই এখন সিডনির হাসপাতালে শয্যাশায়ী, দলে কবে ফিরবেন সেটাও ঘোর অনিশ্চিত! হয়তো ব্রিসবেন ফিরতে পারবেন একটু আগে।
পায়ের ব্যথায় ভুগছিলেন অস্ট্রেলিয়ার কোচ। গত শনিবার চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারলেন, বেশ জটিল এক রোগে আক্রান্ত তিনি। ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) নামের এই রোগে সাধারণত পায়ে রক্ত জমাট বাঁধে। সময়মতো চিকিৎসা না হলে রোগীর হৃদ্যন্ত্র, ফুসফুস এমনকি মস্তিষ্কও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। লেম্যানকে আপাতত ভর্তি করা হয়েছে সিডনির একটি হাসপাতালে। ভারতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকতে পারছেন না। এই সিরিজের জন্য দলের হাল ধরবেন ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো।
প্রাথমিক অবস্থায় ডিভিটি ধরা পড়ায় লেম্যানের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা জন অর্চার্ড, ‘যেহেতু লেম্যানের ডিভিটি প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, তাই ওষুধ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত এটা নিয়ে আতঙ্কের কিছু নেই।’ লেম্যানও পরে সবাইকে আশ্বস্ত করেছেন, গুরুতর কিছু হয়নি তাঁর, ‘সবাইকে তাদের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বেশ ভালো আছি, পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি। আর ডি ভেনুটোর জন্য শুভকামনা।’ কিন্তু কোচ হিসেবে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কি না, সেটি নিয়ে উঠে গেছে প্রশ্ন। অস্ট্রেলিয়ার সঙ্গে লেম্যানের চুক্তিটা ২০১৭ সাল পর্যন্ত।
অস্ট্রেলিয়া কোচদের এই রোগটা একেবারে নতুন কিছু নয়। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে পায়ের রক্ত জমাট বেঁধে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনকার কোচ বব সিম্পসন। লেম্যানেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম নয়, ২০০৭ সালে প্রথম এ রকম হয়েছিল তাঁর। এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।
কবেফিরবেনঅসুস্থলেম্যান?
আট দিন আগে ব্রিসবেন ছাড়ার সময় ড্যারেন লেম্যান নিশ্চয়ই অনেক দিনের জন্য বিদায় বলে দিয়েছিলেন শৈশবের শহরকে।ভারত সিরিজের পর নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফর, এর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ—সামনে একটা ঠাসা সূচি।অথচ সেই লেম্যানই এখন সিডনির হাসপাতালে শয্যাশায়ী, দলে কবে ফিরবেন সেটাও ঘোর অনিশ্চিত! হয়তো ব্রিসবেন ফিরতে পারবেন একটু আগে।
পায়ের ব্যথায় ভুগছিলেন অস্ট্রেলিয়ার কোচ।গত শনিবার চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারলেন, বেশ জটিল এক রোগে আক্রান্ত তিনি।ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) নামের এই রোগে সাধারণত পায়ে রক্ত জমাট বাঁধে।সময়মতো চিকিৎসা না হলে রোগীর হৃদ্যন্ত্র, ফুসফুস এমনকি মস্তিষ্কও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।লেম্যানকে আপাতত ভর্তি করা হয়েছে সিডনির একটি হাসপাতালে।ভারতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকতে পারছেন না।এই সিরিজের জন্য দলের হাল ধরবেন ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো।
প্রাথমিক অবস্থায় ডিভিটি ধরা পড়ায় লেম্যানের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা জন অর্চার্ড, ‘যেহেতু লেম্যানের ডিভিটি প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে, তাই ওষুধ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে।আপাতত এটা নিয়ে আতঙ্কের কিছু নেই।’ লেম্যানও পরে সবাইকে আশ্বস্ত করেছেন, গুরুতর কিছু হয়নি তাঁর, ‘সবাইকে তাদের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।এখন বেশ ভালো আছি, পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি।আর ডি ভেনুটোর জন্য শুভকামনা।’ কিন্তু কোচ হিসেবে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কি না, সেটি নিয়ে উঠে গেছে প্রশ্ন।অস্ট্রেলিয়ার সঙ্গে লেম্যানের চুক্তিটা ২০১৭ সাল পর্যন্ত।
অস্ট্রেলিয়া কোচদের এই রোগটা একেবারে নতুন কিছু নয়।১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে পায়ের রক্ত জমাট বেঁধে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনকার কোচ বব সিম্পসন।লেম্যানেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম নয়, ২০০৭ সালে প্রথম এ রকম হয়েছিল তাঁর।এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।