কভেন্ট্রি ফিরলেন জিম্বাবুয়ে দলে
ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। পাকিস্তানিদের ভুলে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দিতে জিম্বাবুয়ে আসছে খোলনলচে পাল্টানো এক দল নিয়ে। কাল তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ছয়জনের। এদের একজন ব্রেন্ডন টেলর অবসর নিয়েছেন জাতীয় দল থেকেই। বাদ পড়েছেন রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, তফাদজাওয়া কামুনগোজি, স্টুয়ার্ট মাৎসিকেনিয়েরি ও সলোমন মিরে।
দলে ফিরেছেন চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রিস এমপফু, ভুসি সিবান্দা, ব্রায়ান ভিটরি ও রিচমন্ড মুতুম্বামি। একসময়ের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক কভেন্ট্রি ফিরলেন ২০১১ সালের পর। দলে একেবারে নতুন মুখ ২৩ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার রয় কাইয়া।
২২ মে শুরু টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সিরিজ। এএফপি, ক্রিকইনফো।
জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রেগ আরভিন, রয় কাইয়া, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রিস এমপফু, তাওয়ান্দা মুপারিওয়া, রিচমন্ড মুতুম্বামি, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা, প্রসপার উতসেয়া, ব্রায়ান ভিটরি, শন উইলিয়ামস।