কম বয়সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে সেঞ্চুরিয়ন টেস্টে সবচেয়ে কম বয়সী উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিফটি করেছিলেন মুশফিকুর রহিম (২১ বছর ২০১ দিন)। গত বছরের জুলাইয়ে কলম্বোয় মুশফিককে পেছনে ফেলেন শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা (২১ বছর ৩২ দিন)। বছর না যেতেই লিটন দাসের সৌজন্যে রেকর্ডটা ফেরত এল বাংলাদেশে। কাল টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করার দিন লিটনের বয়স ছিল ২০ বছর ২৮৩ দিন। তবে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী উইকেটকিপার হিসেবে টেস্টে ৫০ পেরিয়েছেন মুশফিকই। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর ৫৭ দিন বয়সে ফিফটি করেন মুশফিক। টেস্টে সব মিলিয়ে রেকর্ডটি পাকিস্তানের হানিফ মোহাম্মদের (১৭ বছর ৩০২ দিন)। ১৯৫২ সালে দিল্লিতে পাকিস্তানের পক্ষে প্রথম টেস্ট ফিফটি করেছিলেন এই ব্যাটিং কিংবদন্তি, যে টেস্টে তিনি উইকেটকিপিংও করেছিলেন। ৫৫ টেস্টের ক্যারিয়ারের প্রথম তিনটি ম্যাচেই পাকিস্তানের উইকেটকিপার ছিলেন হানিফ।