করোনার 'আর্শীবাদ' উপভোগ করছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা মহামারির মধ্যে ঘরে আনুশকার সঙ্গে দারুণ সময় কাটছে কোহলির। ছবি: কোহলির টুইটার অ্যাকাউন্ট
করোনা মহামারির মধ্যে ঘরে আনুশকার সঙ্গে দারুণ সময় কাটছে কোহলির। ছবি: কোহলির টুইটার অ্যাকাউন্ট

ভারত জাতীয় দলের দায়িত্ব বিরাট কোহলির কাঁধে। দল নিয়ে আজ ইংল্যান্ড তো কাল অস্ট্রেলিয়া। তাঁর স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকেও শুটিংয়ের জন্য দেশে – বিদেশে থাকতে হয়। বিয়ের পর তাই চুটিয়ে সংসার করাটা হয়ে উঠছিল না তাঁদের। অপ্রত্যাশিতভাবে সেই সুযোগটা এনে দিয়েছে করোনাভাইরাস মহামারির এ সময়।

করোনা-সংক্রমণ আতঙ্কে খেলা বন্ধ। প্রাণ বাঁচাতে থাকতে হচ্ছে ঘরে।লকডাউনের এ সময়ে সবার মতোই বাসায় আছেন কোহলি – আনুশকা জুটি।  বিয়ের পর এই প্রথম এত দীর্ঘ সময়ে এক সঙ্গে আছেন তাঁরা। প্রতিটি মুহূর্ত যে ভীষণ উপভোগ করছেন তা  সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি– আনুশকার কর্মকাণ্ডেই পরিষ্কার।

কোহলির চুল কেটে দিতে দেখা গিয়েছে আনুশকাকে। প্রিয়তম স্ত্রীর সঙ্গে কাটানো এই সময়গুলো দারুণ উপভোগ করছেন কোহলি। স্টার স্পোর্টসকে তিনি বলেন, ' সত্যি বলতে পরিচয় হওয়ার পর, এই প্রথম আমরা এক সঙ্গে এত সময় কাটাচ্ছি। সাধারণত আমি সফরে যাই , তখন আনুশকা কাজ করছে। কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত। কিন্তু এ সময়ে আমরা দুজন একসঙ্গে থাকছি এবং দারুণ সময় কাটাচ্ছি।'

অপ্রত্যাশিতভাবে সময়টা যে এভাবে ধরা দেবে তা ভাবেননি কোহলি ,' আমরা কখনোই ভাবিনি প্রতিদিন একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য এত সময় পাব। জীবনে যে কোনো পরিস্থিতিরই যে সুবিধাজনক দিক আছে তা টের পেয়ে ভালো লাগছে। কেউ একজন ব্যস্ত থাকলে আমরা কখনোই এত সময় একসঙ্গে কাটাতে পারতাম না।'

২০১৪ সালে কোহলি – আনুশকার পরিচয়। প্রণয় থেকে ২০১৭ সালে বিয়ের পিড়িতে বসেন তাঁরা। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো আরও ভালো করতে এই ঘরবন্দী অখন্ড অবসর বেশ কাজে লাগছে, জানিয়েছেন কোহলি, 'আমরা একে অপরকে অনেক বিশ্বাস করি এবং আমাদের পছন্দও এক। এভা বে সময় কাটাতে পারাটা আমাদের জন্য আর্শীবাদ। এই সময়টা সত্যিই দারুণ।'