প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়
শ্রীলঙ্কার তৃতীয় ওপেনার হিসেবে পি সারা ওভালে সেঞ্চুরি করেছেন দিমুথ করুনারত্নে।
৪০.৫০
ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট ৩৫.০০। অথচ বাঁহাতি ব্যাটসম্যানদের আউট করতে গড়ে ৭৫.৫০টি বল লাগে এই বাঁহাতি পেসারের। অর্থাৎ পার্থক্যটা ৪০.৫০ বলের।
১০০
উইকেটকিপার মুশফিকুর রহিমের টেস্টে ডিসমিসাল সংখ্যা।
২০.৬৩
বাংলাদেশের বিপক্ষে কমপক্ষে ২০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে দিলরুয়ান পেরেরার ইনিংসটা দ্বিতীয় শ্লথগতির। সবচেয়ে ধীরগতির ইনিংসটি জ্যাকব ওরামের (১২১ বলে ২৩)।
৮৬
বাংলাদেশের বিপক্ষে টেস্টে শূন্য রানে আউট হওয়া ৮৬তম ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা।
২৪৪
পি সারা ওভালে ২৪৪ রানের কম লক্ষ্য দিয়ে জিততে পারেনি কোনো দল।