
৩
বাংলাদেশের দ্বিতীয় ওপেনার হিসেবে টানা তিন ইনিংসে ৫০ পেরোলেন সৌম্য সরকার। ২০১০ সালে দুই সেঞ্চুরিসহ টানা পাঁচ ইনিংসে ৫০ পেরিয়েছিলেন তামিম ইকবাল। তামিমের সব কটি ইনিংসই ছিল ইংল্যান্ডের বিপক্ষে।
৪
দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানই ৩০ রানের বেশি রান করলেন। প্রথমবার ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে।
৪
টেস্টে বাংলাদেশের বিপক্ষে দিনেশ চান্ডিমালের সেঞ্চুরির সংখ্যা। বাংলাদেশের বিপক্ষে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে তিনজনের—কুমার সাঙ্গাকারা (৭), মাহেলা জয়াবর্ধনে (৫) ও শচীন টেন্ডুলকার (৫)।
২
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দ্বিতীয়বার টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রান এল। প্রথমবার ২০১০ সালে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে টানা তিন ইনিংসে তামিম-ইমরুল যোগ করেছিলেন ৮৮, ১৮৫ ও ১২৬ রান।
২০১০
সৌম্যর আগে ওপেনার হিসেবে সর্বশেষ ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় এক সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন ভারতের বীরেন্দর শেবাগ।
১৪৩
প্রথম ইনিংসে শেষ তিন জুটিতে ১৪৩ রান যোগ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে শেষ তিন উইকেটে এর চেয়ে বেশি রান করার ঘটনা আছে চারটি।