৪৫৮
তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথেরও উইকেট ৪৫৮টি। বাঁহাতি স্পিনারদের মধ্যে এর চেয়ে বেশি উইকেট (৭০৫) পেয়েছেন শুধু নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।
৭
২০১৬-১৭ মৌসুমে সাতটি টেস্ট খেলল বাংলাদেশ। সংখ্যাটা এক মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০০৩ মৌসুমেও দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সাতটি ম্যাচ খেলে বাংলাদেশ।
৮৬
বাংলাদেশের ৮৬তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো মোসাদ্দেক হোসেনের।
৩
বাংলাদেশ এই প্রথম কোনো টেস্ট শুরু করল টানা তিনটি মেডেন নিয়ে।
১
প্রথম শ্রীলঙ্কান হিসেবে বাংলাদেশের বিপক্ষে স্টাম্পড হলেন কুশল মেন্ডিস। বাংলাদেশের বোলাররা এখনো স্টাম্পড করতে পারেননি শুধু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।
৭
১৯৫ রানে সপ্তম উইকেট পড়েছে শ্রীলঙ্কার। বাংলাদেশ টেস্টে এই প্রথম ২৫০ রানের নিচে লঙ্কানদের ৭ উইকেট ফেলল। ১৫০ রানের নিচে ৫ উইকেট ফেলার ঘটনাও প্রথম ঘটল কাল।
৩৪
এই প্রথম বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে দুই ব্যাটসম্যান ৩৪ রানে আউট হলেন।