
গত নভেম্বরের হারারের দ্বিতীয় টেস্টের স্মৃতিই কি ফিরে এসেছিল কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে?
স্মৃতিমন্থনের শুরু হেরাথকে দিয়ে। হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার। কাল বল হাতে নিয়ে তৃতীয় বলেই উইকেট। প্রথম ৩ ওভারে উইকেট পেলেন আরও একটি। সবার ভাবনাতেই তখন আরেকটি হারারে-কাণ্ড এসে গেছে!
কিন্তু সেটি হতে দিলেন না হারারে টেস্টের আরেক নায়ক ক্রেগ আরভিন। হারারেতে হেরাথ নামের ঘূর্ণির মধ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, দুই ইনিংসে করেছিলেন ৬৪ ও ৭২। কাল তো অপরাজিত ১৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেই দিন শেষ করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়ানডে সিরিজ জেতার পর একমাত্র টেস্টে দারুণ শুরু করেছে তাঁর দল জিম্বাবুয়েও। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ৩৪৪।
অথচ বিপর্যয়ের শঙ্কাতেই দিনটা শুরু হয়েছিল জিম্বাবুয়ের। ৩৮ রানেই নেই ২ উইকেট, এ সময় উইকেটে আসেন আরভিন। আরভিন কোনো বল খেলার আগেই রান ৩৮ থাকতেই আউট তারিসাই মুসাকান্দা। এরপর কলম্বোর অস্বস্তিকর গরমে লঙ্কান স্পিনারদের বিপক্ষে আরভিনের প্রতিরোধ।
পাল্টা আক্রমণে আরভিনের প্রথম সঙ্গী সিকান্দার রাজা। পঞ্চম উইকেটে ৮৪ রান যোগ করেন দুজন। এরপর আরভিনকে ভালো সঙ্গ দিয়েছেন বাকি সব ব্যাটসম্যানই। ২৮২ রানে অষ্টম উইকেট পড়ার পর ডোনাল্ড তিরিপানোকে নিয়ে ৬২ রানের জুটি গড়েছেন আরভিন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটাকে শেষ পর্যন্ত ক্যারিয়ার-সর্বোচ্চ ১৫১ রানে টেনে নিয়ে গেছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ৩।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪৪/৮ (আরভিন ১৫১*, রাজা ৩৬, ওয়ালার ৩৬, তিরিপানো ২৪*; হেরাথ ৪/১০৬, গুনারত্নে ২/২৮)।
কলম্বোটেস্ট
কলম্বোয়আরভিনেরদিন
গত নভেম্বরের হারারের দ্বিতীয় টেস্টের স্মৃতিই কি ফিরে এসেছিল কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে?
স্মৃতিমন্থনের শুরু হেরাথকে দিয়ে।হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার।কাল বল হাতে নিয়ে তৃতীয় বলেই উইকেট।প্রথম ৩ ওভারে উইকেট পেলেন আরও একটি।সবার ভাবনাতেই তখন আরেকটি হারারে-কাণ্ড এসে গেছে!
কিন্তু সেটি হতে দিলেন না হারারে টেস্টের আরেক নায়ক ক্রেগ আরভিন।হারারেতে হেরাথ নামের ঘূর্ণির মধ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, দুই ইনিংসে করেছিলেন ৬৪ ও ৭২।কাল তো অপরাজিত ১৫১ রানের অসাধারণ এক ইনিংস খেলেই দিন শেষ করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।ওয়ানডে সিরিজ জেতার পর একমাত্র টেস্টে দারুণ শুরু করেছে তাঁর দল জিম্বাবুয়েও।প্রথম দিন শেষে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ৩৪৪।
অথচ বিপর্যয়ের শঙ্কাতেই দিনটা শুরু হয়েছিল জিম্বাবুয়ের।৩৮ রানেই নেই ২ উইকেট, এ সময় উইকেটে আসেন আরভিন।আরভিন কোনো বল খেলার আগেই রান ৩৮ থাকতেই আউট তারিসাই মুসাকান্দা।এরপর কলম্বোর অস্বস্তিকর গরমে লঙ্কান স্পিনারদের বিপক্ষে আরভিনের প্রতিরোধ।
পাল্টা আক্রমণে আরভিনের প্রথম সঙ্গী সিকান্দার রাজা।পঞ্চম উইকেটে ৮৪ রান যোগ করেন দুজন।এরপর আরভিনকে ভালো সঙ্গ দিয়েছেন বাকি সব ব্যাটসম্যানই।২৮২ রানে অষ্টম উইকেট পড়ার পর ডোনাল্ড তিরিপানোকে নিয়ে ৬২ রানের জুটি গড়েছেন আরভিন।ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটাকে শেষ পর্যন্ত ক্যারিয়ার-সর্বোচ্চ ১৫১ রানে টেনে নিয়ে গেছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ৩।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪৪/৮ (আরভিন ১৫১*, রাজা ৩৬, ওয়ালার ৩৬, তিরিপানো ২৪*; হেরাথ ৪/১০৬, গুনারত্নে ২/২৮)।