কলাবাগানে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাবাগান ক্রীড়াচক্র আয়োজিত ইফতেখার উদ্দিন আহমেদ অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাল মোহামেডান ক্রিকেট একাডেমিকে (১২১ /৬) ২৬ রানে হারিয়েছে বর্ণক ক্রিকেট একাডেমি (১৪৭/৪)।
কলাবাগান ক্লাব মাঠে ঢাকার ২০টি একাডেমি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা প্রয়াত ইফতেখার উদ্দিন আহমেদের স্ত্রী ফাহমিদা পারভীন আহমেদ। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজ, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক নাজমুল করিম টিংকু, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্লাবের ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ।