কাঁপছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচেও কুইন্টন ডি কককে ফিরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আজ চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচেও মুস্তাফিজের আঘাতেই ফিরলেন ডি কক। এরপর ফিরেছেন প্রোটিয়া দলের অন্যতম তিন সেরা ব্যাটসম্যান হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি ও রাইলি রুশো। এই প্রতিবেদন লেখার সময় ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান।

গত ম্যাচের মতো আজও প্রোটিয়াদের চেপে ধরেছে বাংলাদেশ। গত ম্যাচে প্রথম ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ১ উইকেটে ৩৮ রান। আজ অবস্থা আরও শোচনীয়—১০ ওভারে ২ উইকেটে ৩০। স্পিন-পেস—বাংলাদেশের দ্বিমুখি আক্রমণে কাঁপছে দক্ষিণ আফ্রিকা! এখনো ওভার প্রতি রানের গড় চারের নিচে—৩.৩৯ ।   

বাংলাদেশের বোলাররা চেপে ধরেছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। ছবি: প্রথম আলো
বাংলাদেশের বোলাররা চেপে ধরেছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। ছবি: প্রথম আলো

ডি কক ফিরে যাওয়ার পর সাকিবের শিকার হয়ে দলীয় ১৯ রানের মাথায় ফিরে গেছেন ডু প্লেসি। তৃতীয় উইকেটে অবশ্য ২৬ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান আমলা-রুশো। সেটিও ব্যর্থ করে দেন সাকিব। ১৩ রানের মাথায় সাকিবের বলে সাব্বিরের হাতে জীবন পেয়েও শেষ রক্ষা হয়নি আমলার। আমলা ১৫ রানে ফিরেছেন সাকিবের বলেই। এরপর মাহমুদউল্লাহর বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৭ রান করা রুশোও। ম্যাচের চিত্রনাট্য যেভাবে এগোচ্ছে, দারুণ কিছুর স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।
এর আগে, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের মতো আট ব্যাটসম্যানের কৌশলেই আস্থা রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে দক্ষিণ আফ্রিকা দলে আছে একটি পরিবর্তন। ক্রিস মরি সের জায়গায় থাকবেন মরনে মরকেল।