কাউন্টিতে হেলমেট বাধ্যতামূলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আভাসটা পাওয়া গিয়েছিল কয়েক দিন আগেই। তবে এবার সেটাকে সত্যি সত্যি আইন করে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কাউন্টি ক্রিকেটের পরের মৌসুম থেকে পেশাদার ক্রিকেটে সব ব্যাটসম্যান ও ক্লোজ ইন ফিল্ডারদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এখন আর স্পিনারদের বোলিংয়ের সময়ও ব্যাটসম্যানরা হেলমেট ছাড়া কিংবা ক্যাপ পরে খেলতে পারবেন না।
কেউ হেলমেট ব্যবহার না করতে চাইলে তাঁকে খেলার অনুমতি দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছে ইসিবি। ক্রিকইনফো।