কাকতালীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে অদ্ভুত মিল। প্রতিটি ম্যাচেই পরে ব্যাট করা দল হেরেছে। তার চেয়েও অদ্ভুত ব্যাপার, তিন ম্যাচেই জেতার জন্য হংকং, স্কটল্যান্ড ও হল্যান্ডের শেষ তিন ওভারে দরকার ছিল ৩৯ রান! চতুর্থ ম্যাচে এসে ভাঙল সেই ধারা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ তিন ওভারে ওমানের প্রয়োজন ছিল ২৩ রান। মজার ব্যাপার, সেদিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচেও শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। এই দুই ম্যাচে আবার পরে ব্যাট করা দল দুটোই জিতেছে!