কাকরাইল-শাইনপুকুরের দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে কাকরাইল বয়েজ ও শাইনপুকুর। কাল ফতুল্লায় ওরিয়েন্টকে (২০৭/৮) ৯ উইকেটে হারিয়েছে শাইনপুকুর (২১০/১)। শাইনপুকুরের ওপেনার সজীব হোসেন অপরাজিত ছিলেন ৯৩ রানে। বিকেএসপিতে কাকরাইল (২২৯/৪) ৬ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংককে (২২৩)। বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে সূর্যতরুণ (২৩৮/৩) ৭ উইকেটে জিতেছে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে (২৩৪)। ফতুল্লা আউটারে উদয়াচলকে ৮০ রানে অলআউট করে ৮ উইকেটে জিতেছে কালিন্দী।