কাঠগড়ায় কেয়ার্নস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের আদালতে হাজিরা দিলেন ক্রিস কেয়ার্নস। শপথ নিয়ে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত হয়েই কাল আদালতে আসেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার। ২০১২ সালে লন্ডনের এক আদালতে আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদির বিরুদ্ধে মানহানির মামলায় প্রায় দেড় লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছিলেন কেয়ার্নস। পরে অভিযোগ ওঠে মিথ্যা বলেই মামলা জিতেছেন তিনি। ওই মামলায় কেয়ার্নসের আইনজীবী অ্যান্ড্রু ফিচ-হল্যান্ডও কাল দাঁড়িয়েছিলেন আসামির কাঠগড়ায়। নিঃশর্ত জামিন পেয়েছেন দুজনই। মূল বিচারকাজ শুরু হবে ২০১৫ সালের অক্টোবরে। তবে আগামী জানুয়ারিতেও একবার আদালতে হাজিরা দিতে হবে কেয়ার্নসদের। বিলুপ্ত আইসিএলে ম্যাচ পাতিয়েছিলেন কেয়ার্নস—টুইটারে এমন অভিযোগ ছিল মোদির। এএফপি।