প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিএলে বরিশাল বুলসের ফিজিও হিসেবে কাজ করেছেন। কানাডার ক্রিকেটার নিখিল দত্তের সঙ্গে পরিচয় সেখানে। সেই সূত্র ধরেই বাংলাদেশের ডা. জয় বিশ্বাস এখন কানাডা অনূর্ধ্ব-১৯ দলের ফিজিও। আসন্ন যুব বিশ্বকাপের জন্য কানাডার ক্রিকেট বোর্ড এই দায়িত্ব দিয়েছে তাঁকে।
শ্রীলঙ্কায় বিশ্বকাপের প্রস্তুতিরত কানাডা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আজ যোগ দেবেন জয়। কানাডা দলের সঙ্গে বাংলাদেশে ফিরবেন ২০ জানুয়ারি। ‘বাংলাদেশি ফিজিও হিসেবে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ’—কাল বিসিবির মেডিকেল রুমে বসে বলছিলেন তিনি। বরিশাল বুলসের আগে জাতীয় লিগে বরিশাল বিভাগের ফিজিওর দায়িত্ব পালন করেছেন জয়। কাজ করেছেন বিসিএলেও। এ ছাড়া বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে বিসিবির তালিকাভুক্ত এই ‘ফ্রিল্যান্স’ ফিজিওর।