কাবাবের টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের খাবারের স্বাদ ভুলতেই বসেছেন মহেন্দ্র সিং ধোনি। এক শ দিনেরও বেশি সময় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় ভারতীয় খাবারের স্বাদ পেতে গিয়েছিলেন নান্দোস রেস্তোরাঁয়। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে গিয়েও পেয়েছেন তেমনি এক রেস্তোরাঁর খোঁজ। ভারতীয় দলের হোটেল থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘কাবাব সালাতিন’ নামের ওই রেস্তোরাঁয় অবশ্য যাওয়ার অভ্যেস আছে ধোনিদের। সেখানকার কাবাব নাকি ভীষণ প্রিয় ধোনির! দোকানের ম্যানেজার আশরাফ খোকনের আশা, এবারও আসবেন ধোনি, ‘কাল গভীর রাতে ভারতীয় দল এখানে এসেছে। এ জন্য হয়তো এখনো ধোনি আসেননি। কিন্তু সর্বশেষ বার যখন ভারত হ্যামিল্টনে খেলতে এসেছিল, সেবার ভেড়া আর মুরগির মাংস দিয়ে বানানো বিশেষ কাবাব খাইয়েছিলাম ধোনিকে। ওটা ধোনির দারুণ পছন্দ।’ এবারও ‘কাবাব সালাতিন’ ডাকছে ধোনিকে! এনডিটিভি।