কামরুল ও মন্থরতম ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৩ বলে ২ রান। স্ট্রাইক রেট ৩.১৭। বাংলাদেশের পেসার কামরুল ইসলাম ব্যাট হাতে রেকর্ডই গড়ে ফেললেন। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৫০ বা তার বেশি বলের ইনিংসে সবচেয়ে কম স্ট্রাইক রেট এটিই। কামরুল পেছনে ফেলে দিলেন জাভেদ ওমরকে। ২০০১ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে জাভেদ ৫.৮৮ স্ট্রাইক রেটে ৫১ বলে করেছিলেন ৩ রান। টেস্টে কামরুলের চেয়ে কম স্ট্রাইক রেটের ইনিংস (কমপক্ষে ৫০ বল) আছে আটটি। এর প্রথম চারটিতে আবার ব্যাটসম্যানরা কোনো রানই করতে পারেননি। শূন্য রানের সবচেয়ে লম্বা ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের জিওফ অ্যালট। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ নম্বরে নেমে ৭৭ বলে ০ রানে আউট হন অ্যালট। ৩২ রানের দশম উইকেট জুটিতে ক্রিস হ্যারিসকে ১০১ মিনিট সঙ্গ দিয়েছিলেন অ্যালট।
টেস্টে কম স্ট্রাইক রেটের ইনিংস (কমপক্ষে ৫০ বল)
রান বল স্ট্রাইক রেট ম্যাচ ভেন্যু সাল
জিওফ অ্যালট ০ ৭৭ ০.০০ নিউজিল্যান্ড-দ. আফ্রিকা অকল্যান্ড ১৯৯৯
জেমস অ্যান্ডারসন ০ ৫৫ ০.০০ ইংল্যান্ড-শ্রীলঙ্কা হেডিংলি ২০১৪
রিচার্ড এলিসন ০ ৫২ ০.০০ ইংল্যান্ড-ভারত মুম্বাই ১৯৮৪
পিটার সাচ ০ ৫১ ০.০০ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ১৯৯৯
জন স্নো ১ ৬০ ১.৬৬ ইংল্যান্ড-ও. ইন্ডিজ জর্জটাউন ১৯৬৮