প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন টেন্ডাই চাতারা। ফিল্ডার শাহাদাত হোসেন ক্যাচটা নিতে পারলেই খুলনা টেস্টে ১০ পেরিয়ে ১১ উইকেট হয়ে যায় সাকিবের। কিন্তু শাহাদাত ক্যাচটা ফেলেই দিলেন। এ নিয়ে মাঠেই তাঁর ওপর যথেষ্ট চোটপাট করেছেন সাকিব। যদিও শাহাদাতের দাবি, ‘খেলা শেষে সব ঠিক হয়ে গেছে।’ কিন্তু কেন তিনি ধরতে পারলেন না ওই ক্যাচটা? বিস্ময়কর ব্যাখ্যাটা শুনুন শাহাদাতের মুখেই, ‘আমি আসলে ক্যাচ নেওয়ার আগেই ক্যাচ নেওয়ার পর কীভাবে সেলিব্রেট করব, সেটা চিন্তা করা শুরু করেছিলাম। সেলিব্রেশনের ভাব চলে এসেছিল আমার মধ্যে। ভাবছিলাম, আমার হাতে ম্যাচের শেষ ক্যাচ, কী দারুণ ব্যাপার! পরে তো মিসই হয়ে গেল।