কারণ পারিবারিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ক্রিকেটের অনেকটা প্রতীকই হয়ে উঠেছিলেন তিনি। ২০০৭ সালে কোচের দায়িত্ব নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট ডিভিশন ফাইভ থেকে ওয়ানে তুলে এনেছেন আফগানদের। তাঁর কোচিংয়েই তিন-তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আফগানিস্তান। প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে ৫০ ওভারের বিশ্বকাপেও। আফগান ক্রিকেটের সঙ্গে এই দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন কবির খান। দায়িত্বে হস্তক্ষেপের কারণে ২০১০ সালে একবার পদত্যাগ করেছিলেন। পরে ২০১১ সালে আবার নেন দায়িত্ব। তবে এবার দায়িত্ব ছাড়ার কারণ পারিবারিক, ‘দূরে দূরে থাকতে হওয়ায় পরিবার আমাকে মিস করছিল, আমিও কোচিং উপভোগ করছি না।’ নিউজিল্যান্ডের সাবেক কোচ ও আফগানদের বর্তমান ব্যাটিং কোচ অ্যান্ডি মোলস নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। এএফপি।