কারণ বিরিয়ানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই বাক্সপ্যাটরা গোছাতে শুরু করলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। ব্যাপার কী? হোটেলটা পছন্দ হচ্ছে না, তাঁরা এখন সেটি বদলাবেন। কিন্তু কেকেআরের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ম্যাচের আগে কী এমন ঘটনা ঘটল? ‘ঘটনা’র উৎস বিরিয়ানি। মহেন্দ্র সিং ধোনির ভারত-সতীর্থ আম্বাতি রাইডু নিজের বাসা থেকে রান্না করা হায়দরাবাদি বিরিয়ানি চেন্নাই দলের জন্য হোটেলে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ আবার বাইরে থেকে খাবার আনতে দেবে না। শেষ পর্যন্ত দিল কিন্তু একটা শর্ত জুড়ে দিয়ে—খাবার নিজেদের রুমে খেতে হবে। চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি চেয়েছিলেন, সবাই মিলে বোর্ডরুমে খাবেন বিরিয়ানি। কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় হোটেল বদলানোর সিদ্ধান্ত। চেন্নাই সুপার কিংস অবশ্য কারণ হিসেবে খেলোয়াড়দের ‘ব্যক্তিগত সমস্যার’ কথা বলেছে! হিন্দুস্তান টাইমস।