কারবেরির ক্যানসার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের লড়াইয়ে এক এক করে বাধা পেরিয়ে যাচ্ছেন মাইকেল কারবেরি। ২০১০ সালে ফুসফুসে জমাট বেঁধেছিল রক্ত। তা থেকে সেরে উঠে আবার ক্রিকেটে ফিরেছেন। খেলেছেন ইংল্যান্ডের হয়ে। শরীরে বয়ে বেড়াচ্ছিলেন টিউমার। গত বছর ধরা পড়ল তাতে বাসা বেঁধেছে ক্যানসার। জুলাই মাস থেকেই তাই ক্রিকেটের বাইরে ছিলেন এই ইংলিশ ওপেনার। বড়দিনের আগে করিয়েছেন অস্ত্রোপচার। সেরেও উঠেছেন ইংল্যান্ডের হয়ে ৬টি করে টেস্ট ও ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। ফিরেছেন অনুশীলনেও। তবে শিগগিরই হয়তো ব্যাট হাতে মাঠে নামা হচ্ছে না ইংল্যান্ডের হয়ে ২০১৪ সালের মে মাসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা কারবেরির। ক্রিকবাজ।