প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনটা বাজছে অনেকক্ষণ ধরেই। ফোনটা ধরে গ্যারি কারস্টেন একটু চমকেই গেলেন। এটা তো তিনি আশা করেননি! সেই কবে দায়িত্ব ছেড়েছেন! ওই চাপ আর সেধে গিয়ে নিতে চান না। শেষ পর্যন্ত তাই নিষেধই করে দিলেন। কিন্তু কাকে নিষেধ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার? ফোনটা করেছিলই বা কে? কারস্টেন দাবি করেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশ কয়েকবার যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ধোনিদের কোচ ছিলেন, বিশ্বকাপ জিতিয়েই দায়িত্বটা ছেড়েছেন। আইপিএলের ক্লাব দিল্লি ডেয়ারডেভিলসের কোচ এখন। অঢেল অর্থ, তেমন চাপও নেই। সুখে থাকতে কে ভূতের কিল খেতে চায়? কারস্টেন তাই বিসিসিআইকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু তাহলে ভারতের কোচ হচ্ছেন কে? মুম্বাই মিরর।