কারস্টেনের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপটাউন ও ডারবানে ক্রিকেট একাডেমি করেছেন। দেশ দক্ষিণ আফ্রিকা থেকে তো বটেই, অন্য দেশ থেকেও তরুণ ক্রিকেটারসহ ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর একাডেমি দেখতে আসেন। তাঁদের ভ্রমণ বিড়ম্বনার কথা ভেবেই কিনা গ্যারি কারস্টেন নিজেই একটা ভ্রমণ ও পর্যটন কোম্পানি দিয়ে বসলেন। কেপ আফ্রিকা টুরসের সহযোগী সংগঠন হিসেবে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ কোম্পানিটির নাম দিয়েছেন ‘গ্যারি কারস্টেন ট্রাভেলস অ্যান্ড টুরস’। প্রথমত, ক্রিকেট টুরিজম নিয়েই কাজ করবে। ধারণাটা নিজের হলেও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ও বিদেশি ক্রিকেটার ও দলগুলো তাঁকে উৎসাহ জুগিয়েছে। কেপ আফ্রিকা টুরসের মালিক অ্যান্ড্রু রাসেল বলেছেন, ২০১৫ আইপিএল ও দক্ষিণ আফ্রিকার ভারত সফর থেকেই এটা কাজ শুরু করবে। আইএএনএস।