কাল থেকে শুরু সুপার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম পর্ব শেষে দুই দিন বিরতি, আর এরপরই কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয়টি দল পরস্পরের সঙ্গে খেলবে সুপার লিগে। প্রথম পর্ব শেষে শীর্ষ দল ভিক্টোরিয়ার সঙ্গে ষষ্ঠ দল প্রাইম ব্যাংকের পয়েন্টের পার্থক্য মাত্র ৩। তাই জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাসই দিচ্ছে সুপার লিগ।
আয়োজক সিসিডিএম কাল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি দিয়েছে। প্রথম দিনে লিগের শীর্ষ দল ভিক্টোরিয়া ফতুল্লায় মুখোমুখি হবে ষষ্ঠ দল প্রাইম ব্যাংকের। মিরপুরে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল মোহামেডানের মুখোমুখি পঞ্চম দল লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে অন্য ম্যাচে মুখোমুখি তৃতীয় ও চতুর্থ দল প্রাইম দোলেশ্বর-আবাহনী। সব ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।