কাল থেকেই আবার ক্রিকেটারদের অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ ও দুই টেস্টের পূর্ণ সিরিজ।
মানে কদিন পরই বাংলাদেশে বেজে উঠতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দামামা। কাল থেকেই পূর্ণ প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলাদেশ দলও। এই প্রথম পুরো কোচিং স্টাফকে পেতে যাচ্ছেন মাশরাফি-মুশফিকরা।
কাল রাতেই অস্ট্রেলিয়া থেকে চলে আসার কথা ছিল দিলীপ সামারাবীরার। শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানকে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে বিসিবি।
ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর সহকারী রিচার্ড হ্যালসলের আসার কথা আজ। আর কাল এসে পৌঁছাবেন নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ।