কাল শুরু সুপার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে বদলে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগের সূচি। কাল বিকেলে পাঠানো প্রথম সূচিতে দুই রাউন্ডের মাঝে বিরতি ছিল এক দিনের। পরে সন্ধ্যায় পাঠানো সংশোধিত সূচিতে বিরতিটা বাড়িয়ে দুই দিন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে ছয় দলের সুপার লিগ। তিন দলের রেলিগেশন লিগ শুরু ২৯ মে থেকে।
সুপার লিগের প্রথম রাউন্ডে আগামীকাল ফতুল্লায় প্রথম পর্বের শীর্ষ দল গাজী গ্রুপ মুখোমুখি হবে মোহামেডানের। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর খেলবে শেখ জামালের বিপক্ষে, আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। পরের দুই রাউন্ডের খেলা ২৭ ও ৩০ মে। আপাতত প্রথম তিন রাউন্ডের সূচিই দেওয়া হয়েছে। সুপার লিগ ও রেলিগেশন লিগের পয়েন্টের সঙ্গে প্রথম পর্বের পয়েন্ট যোগ করেই নির্ধারিত হবে লিগে দলগুলোর চূড়ান্ত অবস্থান।