কালই অস্ট্রেলিয়া যাচ্ছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা হাতে পেয়ে গেছেন গতকাল। নেওয়া হয়ে গেছে শল্যবিদ ডেভিড ইয়াংয়ের অ্যাপয়েন্টমেন্টও। সবকিছু ঠিকঠাক থাকলে তামিম ইকবাল অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে দেশ ছাড়বেন আগামীকালই।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তামিম মেলবোর্নে পৌঁছেই ইয়াংয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ২৯ ডিসেম্বর ও ৩ জানুয়ারি দুটি অস্ত্রোপচারের তারিখ আছে। তামিমের হাঁটুর চোট দেখে যদি তিনি অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, তাহলে ওই দুই দিনের যেকোনো এক দিন সেটি করে ফেলবেন। অস্ত্রোপচার হলে এরপর অন্তত এক মাস সময় লাগার কথা তামিমের সুস্থ হতে।