কাশ্মীর খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হার, তা-ও আবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে! ভারতের মানুষের হতাশ হওয়ার কথা। তা হতাশা আছে, তবে ভারতের সব মানুষেরই নয়। ভারতশাসিত কাশ্মীরের মানুষ এই হিসাবের বাইরে। পাকিস্তান জেতায় আতশবাজি ফুটিয়ে উল্টো আনন্দ-উল্লাস করেছেন তাঁরা। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব তো অনেক পুরোনো। তবে ভারতশাসিত মুসলিমপ্রধান কাশ্মীর অংশের মানুষ ভারতের কাছ থেকে স্বাধীন হয়ে যুক্ত হতে চান পাকিস্তানের সঙ্গে। সেই চাওয়ারই বহিঃপ্রকাশ যেন ঘটল পরশু চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর। ভারতকেই হারিয়ে পাকিস্তানের শিরোপা জয়ের আনন্দ করতে থাকা কাশ্মীরি এক যুবক এএফপিকে বলেছেনও, ‘এই মুহূর্তটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’ এএফপি।