কিউই দলে নিশাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফাইনালের পর আগামী নভেম্বরে প্রথম মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তবে এবার ওয়ানডে নয়, টেস্টে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড, যার তৃতীয়টি হবে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট। ঐতিহাসিক এই সিরিজের জন্য কাল ১৬ জনের দলও ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে আছেন গত মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা ১৬ জনের ১৫ জনই। শুধু নিল ওয়াগনারের বদলে দলে ফিরেছেন গত জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলা জিমি নিশাম। ক্রিকইনফো।
গ্যাবায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর। দ্বিতীয়টি পার্থে, ১৩ নভেম্বর থেকে। অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটি শুরু হবে ২৭ নভেম্বর।
নিউজিল্যান্ড টেস্ট দল: মার্টিন গাপটিল, টম ল্যাথাম, হামিশ রাদারফোর্ড, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেলর, জিমি নিশাম, বিজে ওয়াটলিং, লুক রনকি, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, ম্যাট হ্যানরি, ট্রেন্ট বোল্ট।