কিউই মেয়েরাও হারাল অস্ট্রেলিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। ছেলেদের দেখানো পথে নিউজিল্যান্ডের মেয়েরা হারিয়ে দিল টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েদের। নাগপুরে ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীদের লড়াইটা যে খুব হাড্ডাহাড্ডি হয়েছে তা বলা যাবে না। কিউই বোলারদের বোলিং তোপে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যাওয়া অস্ট্রেলিয়া ম্যাচটা হেরেছে ৬ উইকেটে।
টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা একেবারে যাচ্ছেতাই, ৪ রানে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত তারা ১০৩ রান তোলে মূলত এলিস পেরির ৪২ আর জেস জনাসনের ২৩ রানের সুবাদে। নিউজিল্যান্ডের লেই কাসপারেক মাত্র ১৩ রানে ৩ উইকেট নিয়ে আগুন লাগান অস্ট্রেলীয় ব্যাটিংয়ে। এরিল বার্মিংহাম নেন ২ উইকেট। সোফি ডিভাইন ও অ্যামি স্যাটারথওয়েট দুজনই নিয়েছেন ১টি করে উইকেট।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল অস্ট্রেলিয়ার পুরোই উল্টো। সুিজ বেটস আর র্যাচেল িপ্রস্টের ৫৮ রানের উদ্বোধনী জুটিই জয়ের পথে এগিয়ে দেয় কিউই নারীদের। ২২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড। প্রিস্ট করেন ৩৪, বেটস ২৩। এ ছাড়া সোফি ডিভানি ১৭ আর অ্যামি স্যাটারওয়েট করেন ১৬।
অস্ট্রেলিয়ার ক্রিস্টেন বিমস ও এরিন অসবর্ন পেয়েছেন ১টি করে উইকেট। ক্রিকইনফো।