কিউইদের অপেক্ষা ফুরাবে এবার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২২ মার্চ, অকল্যান্ড টেস্ট। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সর্বশেষ টেস্ট জেতে নিউজিল্যান্ড। এরপর ১৬ টেস্টে হার ১১টি, বাকি ৫টি ড্র। অপেক্ষাটা ঘুচবে এবার?

হ্যামিল্টন টেস্টের পঞ্চম দিনে আজ কিউইদের আশা তেমনই। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৮০ রান দক্ষিণ আফ্রিকার, এখনো নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ৯৫ রানে। জিতলে নিউজিল্যান্ড সিরিজটাও শেষ করবে ১-১ সমতায়।

৪ উইকেটে ৩২১ রানে দিন শুরু করা কিউইদের হয়ে আগের দিনের অপরাজিত উইলিয়ামসন ও স্যান্টনার দুজনই করেছেন আরও ২৮ রান। উইলিয়ামসন আউট হয়েছেন ১৭৬ রানে, স্যান্টনার ৪১ রানে। এরপর আটে নামা কলিন ডি গ্র্যান্ডহোমের ফিফটিতে নিউজিল্যান্ড পায় ১৭৫ রানের লিড। জবাব দিতে নেমে ৫৯ রানেই ৫ উইকেট পড়ে প্রোটিয়াদের! এখন ডু প্লেসি ও ডি ককই আশা তাদের, দুজনই অপরাজিত ১৫ রানে। ক্রিকইনফো।

দক্ষিণ আফ্রিকা: ৩১৪ ও ৩৯ ওভারে ৮০/৫ (আমলা ১৯, ডু প্লেসি ১৫*, ডি কক ১৫*; প্যাটেল ২/২২, ডি গ্র্যান্ডহোম ১/১৫, হেনরি ১/২০)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৬২.১ ওভারে ৪৮৯ (উইলিয়ামসন ১৭৬, রাভাল ৮৮, ডি গ্র্যান্ডহোম ৫৭, ল্যাথাম ৫০, স্যান্টনার ৪১; মরকেল ৪/১০০, রাবাদা ৪/১২২, মহারাজ ২/১১৮)।