প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এপ্রিলে শেন বন্ড চলে যাওয়ার পর স্বল্প মেয়াদে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন দিমিত্রি মাসকারেনহাস। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কিউই বোলাররা ভালো করায় মাসকারেনহাসকে পূর্ণ মেয়াদের জন্যই রেখে দিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এনজেডসির ক্রিকেটপ্রধান লিন্ডসে ক্রকার জানিয়েছেন, কোচ মাইক হেসন ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দুজনেই খুশি মাসকারেনহাসের কাজে। ৩৭ বছর বয়সী মাসকারেনহাস ইংল্যান্ডের হয়ে ২০টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। রয়টার্স।