কিউইদের ২৬৫ রানে আটকে ফেলল বাংলাদেশ

মোসাদ্দেক হোসেনকে বোলিংয়ে আনা হলো ৪২তম ওভারে। হাতে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ড তখন ঝড় তোলার অপেক্ষায়। উল্টে নিউজিল্যান্ডই পড়ে গেল ঝড়ে। মোসাদ্দেক নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ৩ উইকেট তুলে নিয়ে কিউইদের রাশটা টেনে ধরলেন। তা থেকে আর মুক্তি মিলল না কিউইদের। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে আটকাল ৮ উইকেটে ২৬৫ রান করে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে নিউজিল্যান্ড তুলতে পেরেছে ৬২ রান। জবাবে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। আগের দুই ইংনিসে ১২৮ ও ৯৫ রান করা তামিম আজ আউট হয়েছেন দল ও নিজের রানের খাতা খোলার আগে।
দলের ৪৪ ও ৪৬—এই দুই ওভারে মোসাদ্দেক তুলে নিয়েছেন নিল ব্রুম (৩৬), কোরি অ্যান্ডারসন (০) ও জিমি নিশামের (৯) উইকেট। নিউজিল্যান্ড তখন মোসাদ্দেক-ধাক্কা সামলাবে, না রান তুলবে! স্লগ ওভারে তাই কিউইরা এগোতে পারেনি ছন্দে। ২১ বছর বয়সী অফ স্পিনার ৩ ওভারে ১২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট—ওয়ানডেতে যেটি তাঁর সেরা বোলিং।
মার্টিন গাপটিল-লুক রনকির ওপেনিং জুটি ভালো শুরু এনে দেয় টস জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে। কিউইদের ওপেনিং জুটি তুলেছে ৪৬ রান। তাসকিন আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে মোস্তাফিজুর রহমানের সহজ ক্যাচ হওয়ার আগে রনকি করেছেন ১৬ রান। একটু পরে ফিরেছেন গাপটিলও। রুবেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে কিউই ওপেনারের রান ৩৩। তৃতীয় উইকেটে ৮৩ রান যোগ করে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছেন উইলিয়ামসন-রস টেলর।
মোসাদ্দেক হোসেনের থ্রোয়ে সাকিব আল হাসানের হাতে রান আউট হওয়ার আগে উইলিয়ামসন করেছেন ৫৭ রান। ‘রান আউট রোগে’ পেয়েছে কিউই অধিনায়ককে। এ নিয়ে সর্বশেষ চার ওয়ানডের তিনটিতে রান আউটে কাটা পড়েছেন দুর্দান্ত ছন্দে থাকা উইলিয়ামসন। বাংলাদেশকে ভোগাতে থাকা টেলরকে আবারও মোস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন।
এরপর মোসাদ্দেকের জাদু। দ্রুত তিন উইকেট হারানো কিউইদের লেজে আরেক আঘাত দেন মোস্তাফিজ। ৪৮.৩ ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে অ্যাডাম মিলনেকে বোল্ড করে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের প্রথম উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার।
কার্ডিফে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ যেন ডাবলিনের সেই ম্যাচের চিত্রনাট্য মেনে এগোচ্ছে! আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের করেছিল ৮ উইকেটে ২৭০। ম্যাচটা বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছিল ৫ উইকেটে। আজও কি ম্যাচের সমাপ্তিতে মিল থাকবে?
বাংলাদেশ-নিউজিল্যান্ড স্কোরকার্ড
টস: নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ইনিংস
|
| রান | বল | ৪ | ৬ |
গাপটিল এলবিডব্লু ব রুবেল |
| ৩৩ | ৩৫ | ৪ | ১ |
রনকি ক মোস্তাফিজ ব তাসকিন |
| ১৬ | ১৮ | ২ | ০ |
উইলিয়ামসন রান আউট |
| ৫৭ | ৬৯ | ৫ | ০ |
টেলর ক মোস্তাফিজ ব তাসকিন |
| ৬৩ | ৮২ | ৬ | ০ |
ব্রুম ক তামিম ব মোসাদ্দেক |
| ৩৬ | ৪০ | ৩ | ০ |
নিশাম স্টা মুসফিক ব মোসাদ্দেক |
| ২৩ | ২৪ | ৩ | ০ |
অ্যান্ডারসন এলবিডব্লু ব মোসাদ্দেক |
| ০ | ১ | ০ | ০ |
স্যান্টনার অপরাজিত |
| ১৪ | ১৮ | ০ | ০ |
মিলনে ব মোস্তাফিজ |
| ৭ | ৮ | ০ | ০ |
সাউদি অপরাজিত |
| ১০ | ৫ | ২ | ০ |
অতিরিক্ত (ও ৬) |
| ৬ |
| ||
মোট (৫০ ওভারে, ৮ উইকেটে) | ২৬৫ |
| |||
উইকেট পতন: ১-৪৬ (রনকি, ৭.১ ওভার), ২-৬৯ (গাপটিল, ১২.৫), ৩-১৫২ (উইলিয়ামসন, ২৯.৬), ৪-২০১ (টেলর, ৩৮.৪), ৫-২২৮ (ব্রুম, ৪৩.১), ৬-২২৯ (অ্যান্ডারসন, ৪৩.৩, ), ৭-২৪০ (নিশম, ৪৫.৬), ৮-২৫২ (মিলনে, ৪৮.৩)। | |||||
বোলিং: মাশরাফি ১০-১-৪৫-০, মোস্তাফিজ ৯-০-৫২-১, তাসকিন ৮-০-৪৩-২, রুবেল ১০-০-৬০-১, সাকিব ১০-০-৫২-০, মোসাদ্দেক ৩-০-১৩-৩। | |||||