কিপটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চানাকা ভেলেগেদারা
চানাকা ভেলেগেদারা

৪-২-২-৪। বোলিং বিশ্লেষণটা যেকোনো ধরনের ক্রিকেটেই ঈর্ষণীয়। শ্রীলঙ্কার বাঁহাতি মিডিয়াম পেসার চানাকা ভেলেগেদারা পরশু শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিল ইউনিয়ন-সিংহলিজ স্পোর্টস ক্লাব ম্যাচে এই কিপটে বোলিং করেছেন। ভেলেগেদারা খেলেন তামিল ইউনিয়নে। স্বীকৃত টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড ছুঁলেন শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট খেলা ভেলেগেদারা। এর আগে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার র্যাম স্লাম টি-টোয়েন্টিতে লায়ন্সের পেসার ক্রিস মরিস কেপ কোবরাসের বিপক্ষে ৪ ওভারে ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। মরিসের ৪ ওভারের ৩টিই ছিল মেডেন। টি-টোয়েন্টিতে ৩ ওভার বোলিং করে সবচেয়ে কম (১) রান দিয়েছেন ভারতের কর্ণাটকের মিডিয়াম পেসার রনিত মোরে (২৭ মার্চ ২০১৫)। ২ ওভার বোলিংয়ে কোনো রান না দেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারার (২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ)।