কী শাস্তি কেয়ার্নসের?
শপথ নিয়ে ক্রিস কেয়ার্নসের মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রভাবিত করার অভিযোগের মামলার রায় ঘোষণার কথা ছিল শনিবার। কিন্তু জুরিরা শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারায় রায়ের জন্য অপেক্ষা বাড়ছে সোমবার পর্যন্ত। সিদ্ধান্ত যা-ই হোক না কেন, রায় কার্যকর হতে হলে জুরিদের ভোটের ফলাফল হতে হবে ১০-২ বা ১১-১।
কেয়ার্নসের বিরুদ্ধে বিলুপ্ত আইসিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগটা তুলেছিলেন আইপিএলের সাবেক প্রধান ললিত মোদি। কিন্তু ২০১২ সালে উল্টো মোদির বিরুদ্ধে মানহানির মামলা করে জিতে যান তিনি। পরে অবশ্য তদন্তে বেরিয়ে আসে, মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন কেয়ার্নস। তখনই সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটারের বিরুদ্ধে মামলা হয়। লু ভিনসেন্ট, ব্রেন্ডন ম্যাককালাম, রিকি পন্টিংয়ের মতো সাবেক ক্রিকেটারদের সাক্ষ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। জুরিদের সিদ্ধান্ত তাঁর বিরুদ্ধে গেলে সাত বছরের জেলও হতে পারে কেয়ার্নসের। ইএসপিএন।