কুক এখনো অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালিস্টার কুক কি তাহলে ‘ব্রায়ান লারা’ই হতে চললেন! প্রায় এক যুগ আগে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিংয়ে নামেন লারা, প্রথম উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজারের মাইলফলক থেকে তিনি ২০ রান দূরে। ১৩ রান করেই আউট হলেন লারা। মাইলফলক ছুঁতে আরও ২ ইনিংস ব্যাট করতে হয়েছিল ক্যারিবীয় কিংবদন্তিকে।
প্রথম ইংলিশ ও ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারি ক্লাবে ঢুকতে কুকেরও কাল প্রয়োজন ছিল ২০ রান। ১৫ রান করে আউট হয়ে গেছেন ইংলিশ অধিনায়ক।
ডারহাম টেস্টের প্রথম দিনে হতাশা ছুঁয়েছে অ্যালেক্স হেলসকেও। টেস্টের প্রথম সেঞ্চুরি যে আবারও হাতছাড়া হয়েছে তাঁর। গত টেস্টে ক্যারিয়ার-সেরা ৮৬ রানের পর কাল আউট ৮৩ রানে।
মাত্র ৬৪ রানে কুক ও কম্পটনকে হারানো ইংল্যান্ড কক্ষপথে ফেরে হেলস ও জো রুটের ৯৬ রানের জুটিতে। তবে হেলসের কিছুক্ষণ পর রুটও (৮০) ফিরে গেলে চাপে পড়ে ইংল্যান্ড। ছয়ে নামা বেয়ারস্টোর ৪৮ রানে দিন শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩১০। ক্রিকইনফো।