কুকের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ৫-০ ব্যবধানে হেরে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। সেই অ্যালিস্টার কুকের নেতৃত্বেই এবার এক টেস্ট হাতে রেখে সিরিজ জিতল ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এ নিয়ে ৬টি অ্যাশেজ টেস্ট জিতলেন কুক। ইংল্যান্ড অধিনায়কদের মধ্যে তাঁর চেয়ে বেশি অ্যাশেজ টেস্ট জিতেছেন শুধু মাইক ব্রিয়ারলি (১১) ও ডব্লু জি গ্রেস (৮)। কুকের সমান ৬টি টেস্ট জিতেছেন পার্সি চ্যাপম্যানও। কুকের প্রাপ্তি এখানেই শেষ নয়। দেশের ক্রিকেট ইতিহাসের তৃতীয় অধিনায়ক হিসেবে ঘরের মাঠে দুই বা ততোধিক অ্যাশেজ জয়ের কীর্তি গড়লেন তিনি। এখানেও তাঁর সামনে ডব্লু জি গ্রেস। দেশের মাটিতে ইংল্যান্ডকে ৪টি অ্যাশেজ জয়ে নেতৃত্ব দিয়েছেন গ্রেস। ব্রিয়ারলির নেতৃত্বে ৩টি অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড, যার দুটি ছিল দেশের মাটিতে।