কুকের পর স্টোকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৯ টেস্টে সেঞ্চুরি নেই। প্রশ্ন উঠে গিয়েছিল অ্যালিস্টার কুককে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে অবশেষে ২৬তম সেঞ্চুরির দেখা পেলেন কুক। ‘ক্যাপ্টেন’ কুক ২৭তম টেস্ট সেঞ্চুরিটা পেয়ে গেলেন পরের ম্যাচেই। কুকের অপরাজিত ১৫৩ ও বেন স্টোকসের ঝোড়ো ১০১ রানে লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৯ রান, প্রথম ইনিংসের ১৩৪ রানের ঘাটতি পুষিয়ে উল্টো ২৯৫ রানে এগিয়ে ইংলিশরা।

.
.


অথচ দিনের তৃতীয় বলেই ইয়ান বেলকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেছিল নিউজিল্যান্ডই। ৭৪ রানে নেই ৩ উইকেট, ১৫৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে প্রাথমিক স্বস্তিটা দেন কুক-রুট। প্রথম ইনিংসের ৯৮-এর পর রুট এবার ফিরেছেন ৮৪ রানে। এরপরই স্টোকস ঝড়। ৮৫ বলে সেঞ্চুরি, ভারতের আজহারউদ্দিনকে (৮৭ বল) সরিয়ে লর্ডসের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন স্টোকসই। কুক-স্টোকসের ১৩২ রানের পঞ্চম উইকেট জুটিতে স্টোকস একাই করেছেন ১০১ রান। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।