কুম্বলে যা বলছেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিসিআইয়ের মাধ্যমে জানতে পারলাম, আমার কোচিংয়ের ধরন নিয়ে আপত্তি ছিল অধিনায়ক বিরাট কোহলির। তাই কোচ হিসেবে সে আর আমাকে চাইছিল না। বিষয়টা জেনে বেশ অবাক হয়েছি। কারণ আমি সব সময়ই কোচ ও অধিনায়কের মাঝের সীমানাকে সম্মান জানিয়ে এসেছি। বিসিসিআই এই সমস্যা সুরাহা করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু এটা পরিষ্কার যে এই পার্টনারশিপ এখন আর চালিয়ে যাওয়া যাবে না। তাই আমি মনে করি, সরে দাঁড়ানোটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ক্রিকেট উপদেষ্টা কমিটি ও বোর্ডের চোখে যিনি যোগ্য, তাঁর হাতেই দায়িত্ব তুলে দেওয়া ভালো। নিরন্তর সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেটের অসংখ্য সমর্থককে ধন্যবাদ জানাতে চাই।