কুম্বলের জায়গা নেবেন দ্রাবিড়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিল কুম্বলে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের জুনে। ভারতও তাঁর অধীনে একের পর এক সাফল্য পাচ্ছে। এর প্রতিদান দিতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। পদোন্নতি দিয়ে তাঁকে পরিচালক করার কথা ভাবছে বিসিসিআই। আর কুম্বলের জায়গায় কোচের দায়িত্ব দেওয়া হতে পারে রাহুল দ্রাবিড়কে।
রাহুল দ্রাবিড় নিজেকে ধীরে ধীরে তৈরিও করে নিয়েছেন। বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করেছেন। এখন দায়িত্ব পালন করছেন ভারত ‘এ’ দলের। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস খবর দিয়েছে চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শেষেই কোহলিদের কোচ হতে পারেন দ্রাবিড়।
কুম্বলের অধীনে ভারত ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে একটিও টেস্ট হারেনি। টেস্ট র্যা ঙ্কিংয়েও এখন এক নম্বরে ভারত। নতুন দায়িত্বে কুম্বলে বিসিসিআইয়ের সব দলের দেখভাল করবেন। অন্যদিকে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে গঠিত পরামর্শক কমিটি বাতিল হতে পারে। এই তিনজনের একজন জাতীয় দলে ‘ক্রিকেট অপারেশনস ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পেতে পারেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।